ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাসিরনগরে ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন

বরুন কান্তি সরকার,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ১১:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৩০৮ বার পঠিত

Oplus_0

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘খান্দুরা হাভেলী’তে সৈয়দ আহমদ বখত (মতিন) রচিত ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।

বৃহস্পতিবার (১৪আগস্ট)রাতে ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার চাপরাতলা ইউনিয়নের খান্দুরা হাভেলিতে এই মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

নাসিরনগর খান্দুরায় সৈয়দ হামিদ বখত ডুমন (রাহঃ) শাহ’র মাজার প্রাঙ্গনে’খানায়ে দাউড়া থেকে খান্দুরা হযরত সৈয়দ ছালেহ্ মুহাম্মদ (রাহঃ) ও খান্দুরা হাভেলির ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী।

হাজিরাতুল কুদসিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাসুদ বখ্ত কায়েদ (মাঃ আঃ) সভাপতিত্বে,বিশ্ব লালন সংঘে’র প্রকাশিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম হাভেলির সৈয়দ ফাইয়াজ হাসান (বাবু), নরপতি হাভেলীর সৈয়দ লিয়াকত হাসান, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ডক্টর সৈয়দ শাহ এমরান, ফান্দাউক দরবার শরিফের মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী, ফিল্যান্সার সাংবাদিক ও গবেষক তরুণ সরকার প্রমুখ।

প্রকাশক আবদেল মাননান’এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খান্দুরা হাভেলিসহ সকল হাভেলীর পীর ও মাশায়েখগণ।

অনুষ্ঠানে ‘খান্দুরা হাভেলীর ইতিহাস’বইয়ের রচিয়তা সৈয়দ আহমদ বখত (মতিন) বলেন, দেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম স্মারক সারাদেশের ‘হাভেলী’ গুলো। এই হাভেলীগুলো সুফিজম ও রাষ্ট্রীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। এই ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট তোলে ধরতে গ্রন্থটি প্রকাশ করছি।

নাসিরনগরে ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট সময় : ১১:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫