ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর এবার মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন

মোহাম্মদ জহিরুল ইসলাম-মানিকগঞ্জ:
  • আপডেট সময় : ১০:৪৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ১৫৫ বার পঠিত

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম, এবার মানিকগঞ্জ জেলার সাত থানার মধ্যে মার্চ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন

রবিবার (১৬ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম তার হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।

পুলিশ সুপার বলেন, জেলার সাতটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে সম্ভব হয়নি, সিংগাইর থানার সকল কর্মকর্তাগণসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন করা সম্ভব হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর থেকেই আমার থানাকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, ইমতিয়াজ মাহবুব (ক্রাইম এন্ড অপস্), নুরজাহান লাবনী (ডিএসবি), জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিটের ইনচার্জ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর এবার মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন

আপডেট সময় : ১০:৪৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩