ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালী ও আলোচনা সভা

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৭৯ বার পঠিত

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয় কে সমানে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, সোনালী ব্যাংক সালথা শাখার ম্যানেজার মো. মাহবুবুর রহমান, প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিতি সকলকে জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালী ও আলোচনা সভা

আপডেট সময় : ০৫:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫