ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দ ঘাট থানার ওসি’র উদ্যোগে ১ হাজার ভেষজ চারা রোপণ

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ২০২ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ও সবুজ পরিবেশ গড়ে তুলতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর উদ্যোগে ১ হাজার ভেষজ চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। এসময় সাথে ছিলেন সামাজিক বনায়ন কর্মসূচির অন্যতম সংগঠক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা।

‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ স্লোগানকে সামনে রেখে এবং‘সঠিক নিয়মে বৃক্ষ রোপণ, যত্ন ও পরিচর্যার মাধ্যমে হোক পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন’ প্রতিপাদ্যে এই আয়োজন সম্পন্ন হয়।

গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানাযায়, গোয়ালন্দ ঘাট থানা চত্বরে একটি ঔষধি গাছ রয়েছে সেই গাছের ফল থেকে প্রায় তিন হাজার চারা দেওয়া হয়েছে মূলত সেই চারাই তিনি সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে বিতরণ করে এগুলো রোপন করার কর্মসূচি নিয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,গোয়ালন্দ ঘাট থানা চত্বরের একটি ঔষধি গাছ থেকে আমরা তিন হাজার চারা দিয়েছি। এগুলোই সামাজিক বনায়নের মাধ্যমে প্রাথমিক ভাবে ১ হাজার চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে পরবর্তী সময়ে আরও দুই হাজার রোপণ করা হবে।

তিনি আরও বলেন“পরিবেশ রক্ষায় গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিয়মিত পরিচর্যা। বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া অন্যান্য বৃক্ষের তুলনায় ঔষধি গাছ আমাদের বিভিন্ন ভাবে কাজে লাগে এবং পরিবেশের জন্য উপকার। মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধে উপকার করে। “

গোয়ালন্দ ঘাট থানার ওসি’র উদ্যোগে ১ হাজার ভেষজ চারা রোপণ

আপডেট সময় : ০৪:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫