ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সুদের টাকা না দেওয়ায় এক শিশুকে আটক রাখায় গ্রেফতার ৪

মোঃ আবু জাফর মন্ডল-গাইবান্ধা:
  • আপডেট সময় : ১১:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১৯০ বার পঠিত

গাইবান্ধায় সুদের টাকা না দেওয়ায় ৭ মাস বয়সী এক শিশুকে আটক রাখার অভিযোগে নারীসহ একই পরিবারের চারজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার কূপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটকৃরা হলেন,দুর্গাপুর গ্রামের সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) ও আলাল (১৮)।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, দুর্গাপুর গ্রামের আব্দুল মতিন কিছুদিন আগে একই গ্রামের সুজা মিয়ার কাছ থেকে সুদের ওপর ৫০ হাজার টাকা নেন। শনিবার সকালে প্রতিবেশী হিসেবে মতিনের ৭ মাসের কন্যা শিশুকে বেড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে যায় সুজার পরিবার। পরে শিশুটিকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় তারা।

অভিযোগসূত্রে, শিশুটিকে আনতে মতিনের স্ত্রী পাঁচবার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে সুজা মিয়া ও তার পরিবার জানায়, টাকা পরিশোধ না করা পর্যন্ত শিশুকে দেওয়া হবে না। স্থানীয় ইউপি সদস্যের সহায়তাও ব্যর্থ হয়, উল্টো শিশুটির পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।

পরে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় শিশুটির মা ইসমোতারা বাদী হয়ে সুজা মিয়াসহ ৫ জনের নামে মামলা দায়ের করেন।

শিশুটির মা ইসমোতারা বলেন,সুজা মিয়ার কাছ থেকে আমার স্বামী সুদের ওপর ৫০ হাজার টাকা নেওয়ায় এরকম কান্ড করে। সুজা ও তার লোকজনের কাছ থেকে বাচ্চাটিকে চাইলে সে মেরে ফেলার হুমকি দেয় আমাদের। তারা বলছে টাকা দে আগে না হয় বাচ্চা পাবি না।এদের উপযুক্ত বিচার চাই আমি।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম তালুকদার বলেন, সুদের টাকার জন্য ৭ মাসের একটি শিশুকে আটকে রাখায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

সুদের টাকা না দেওয়ায় এক শিশুকে আটক রাখায় গ্রেফতার ৪

আপডেট সময় : ১১:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫