ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১৭৪ বার পঠিত

Oplus_0

ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমির হোসেন, জেলা এনএসআই-এর উপ-পরিচালক ইকবাল হোসেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, আনসার অ্যাডজুডেন্ট অরূপ দাস, জেল সুপার নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাশেম আলী, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস. এম. আব্দুল হালিম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—

মহাসড়কে দুর্ঘটনা হ্রাসে ইজিবাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা এবং সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ডোপটেস্টের সংখ্যা বৃদ্ধি।
শহরের যানজট কমাতে সকল অটোরিকশাকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনা।
মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা।

চুরি ও ডাকাতি প্রতিরোধে সড়ক ও মহাসড়কের পাশ্ববর্তী এলাকায় সিসি ক্যামেরা স্থাপন।
রাস্তার পাশের অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা করে বাল্যবিবাহ রোধ।
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাভিত্তিক পুলিশি টহল জোরদার।

নতুন বাস স্ট্যান্ড, রেফেলস মোড় ও ভাঙ্গা গোলচত্বর এলাকায় ভাঙা রাস্তা দ্রুত সংস্কারের দাবি।

সভায় বক্তারা একযোগে কাজ করার মাধ্যমে ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

ট্যাগস :

ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫