ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে মরা পদ্মায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ড্রেজার মেশিন বিকল

সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ২১২ বার পঠিত

Oplus_0

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মরা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে পাঁচটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। অভিযানে দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া, রফুর দোকানসংলগ্ন এলাকা, সৈদাল মাডবরপাড়া, সানাউল্লাহ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং ফকিরপাড়ার সামনের নদীপাড় থেকে মোট ৫টি ড্রেজার মেশিন অকেজো করা হয়।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন চলছিল, যা নদীতীরবর্তী কৃষিজমি, রাস্তাঘাট ও বসতবাড়ি ঝুঁকিতে ফেলে দেয়। এতে নদীভাঙন তীব্রতর হয়ে পরিবেশ ও জনজীবন হুমকির মুখে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

গোয়ালন্দে মরা পদ্মায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ড্রেজার মেশিন বিকল

আপডেট সময় : ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫