ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় অবৈধ ট্রলি চাপায় প্রাণ গেল তিন বছর বয়সী শিশুর

শরিফুল হাসান- সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৮৩ বার পঠিত

ফরিদপুরের সালথায় অবৈধ ট্রলি গাড়ির চাপায় মো. হুসাইন কারিকর নামে তিন বছর বসয়ী এক শিশু মারা গেছে। আজ বুধবার (৬ আগষ্ট) দুপুর ১ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী-বাউশখালী সড়কের মৌলভীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু যদুনন্দী গ্রামের মৌলভীপাড়ার মো.নাজমুল কারিকরের ছেলে।

এলাকাবাসী জানান,বুধবার দুপুরে নিজ বাড়ির ভেতর থেকে খেলতে খেলতে যদুনন্দী-বাউশখালি সড়কের ওপর ওঠে আসে শিশু হুসাইন। এ সময় একটি অবৈধ ট্রলি গাড়ি শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

এদিকে শিশুটিকে চাপা দেওয়ার পর স্থানীয়রা ট্রলি গাড়িসহ ড্রাইভার ও হেলপারকে আটক করে পুলিশে দেয়।

ট্রলি চাপায় শিশুটি নিহতের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আতাউর রহমান। তিনি বলেন, ট্রলি চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ওই ট্রলি গাড়িসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সালথায় অবৈধ ট্রলি চাপায় প্রাণ গেল তিন বছর বয়সী শিশুর

আপডেট সময় : ০৭:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫