কয়রায় ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১২৬ বার পঠিত

খুলনার কয়রাতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ হল রুমে এই মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে ও কয়রা উপজেলা সাধারণ কেয়ারটেকার হাফেজ মনিরুজ্জামান মনির সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, পলিচালক ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যলয় মাওলানা আনিসুজ্জামান শিকদার।
অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন,উপ পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মাওলানা আশরাফ আলী, ফিল্ড অফিসার তৌহিদুর রহমান, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম, এমদাদুল হক, কয়রা উপজেলা জামায়াতের আমীর ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা সুপারভাইজার এনামুল হকসহ কয়রা উপজেলার সকল কেন্দ্রের পুরুষ ও নারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমন্বয় সভায় উপজেলার সকল কেন্দ্রের পাঠদান কার্যক্রম,শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।




















