ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খুলনায় এক যুবক গুলিবিদ্ধঃ এলাকায় আতঙ্ক

জাহাঙ্গীর আলম মুকুল-খুলনা :
  • আপডেট সময় : ০৯:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ২৮১ বার পঠিত

রবিবার ৩ আগস্ট রাত আনুমানিক ০৭:৫০ মিনিটে খুলনা থানাধীন ২ নম্বর কাস্টম ঘাট এলাকায় সনজিৎ হেয়ার স্টাইল সেলুনের সামনে সোহেল (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি স্বপন শিকদারের পুত্র এবং রানু বেগমের সন্তান। জানা যায়,তিনি মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান,৪-৫ জনের একটি মুখোশধারী দল মোটরসাইকেলে করে এসে হেলমেট পরে মুখ বেঁধে সোহেলকে লক্ষ্য করে গুলি করে। গুলি সরাসরি তার পেটে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং অবস্থার উন্নতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনে পূর্ব শত্রুতা না কি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

খুলনায় এক যুবক গুলিবিদ্ধঃ এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০৯:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫