পাইকগাছায় কপোতাক্ষ নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৪৬ বার পঠিত

“খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের কুল থেকে প্রায় ৭০ বছর বয়সের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল আনুমানিক ৯ টার দিকে স্থানীয় এক নৌকা চালক লাশটি উপজেলার দেবদুয়ার খেয়াঘাট ধরম পীরের মাজারের পাশে কপোতাক্ষ নদের পশ্চিম কুলে দেখতে পায়।
এ সময় তিনি পাশে বসবাসরত আবাসনের বাসীন্দাদের লাশের খবরটি জানান। তারা সেখানে যেয়ে লাশটি সনাক্ত করার চেষ্টা করেন। কিন্তু সেটা বিবস্ত্র অবস্থায় উপড় করা অবস্থায় থাকায় তারা সনাক্ত করতে পারেনি বলে জানান।
পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।পরে নৌ-পুলিশকে সংবাদ দিলে তারা আসার পরে লাশ উত্তোলণ করেন। ঘটনাস্থলে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় এনে মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করেন।
থানার ওসি তদন্ত ইদ্রিসর রহমান ঘটনাস্থলে ছিলেন।
এ সময় তার কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশটির পরিচয় পাওয়া যায়নি। তবে পাশ্ববর্তী থানা সহ বিভিন্ন স্থানে অবহিত করা হয়েছে। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।




















