ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ডুমুরিয়ার চুকনগরে রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রয়কালে ভ্রাম্যমান আদালতে ৩জনের‌ কারাদন্ড

জাহাঙ্গীর আলম মুকুল-খুলনা (ডুমুরিয়া):
  • আপডেট সময় : ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১২১ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে রুগ্ন মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রয়কালে ৩ জনের‌ বিনাশ্রম কারাদণ্ড দিয়েছ ভ্রাম্যমান আদালত।

রবিবার ৩ আগস্ট সকাল ১১টার দিকে  খুলনার ডুমুরিয়ার চুকনগর সংলগ্ন নরনিয়া গ্রামে  অর্ধ মৃত রুগ্ন গরু জবাই করে গরুর মাংস বিক্রি করার  অভিযোগে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী,ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে, ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫২ ধারায় অপরাধী৩ জন‌কে ২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কোট হাজতে প্রেরণ করে।

কারাদণ্ড প্রাপ্ত ব্যাক্তিরা হলো মোঃ সাইফুল ইসলাম (২২) মোস্তাফিজুর রহমান (৪৫)ও এয়াকুব আলী (৫০) ।
জানা যায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে  ইউপি সদস্য  আব্দুস সালাম মহালদারের চুকনগর বাজার সংলগ্ন নরনিয়া গ্রামের

একটি ভাড়াটিয়া ঘরে গোপালগঞ্জের গরু ব্যাবসায়ী নাসিম দির্ঘদিন লোকচক্ষুর আড়ালে এ ব্যাবসা পরিচালনা করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে চুকনগর বাজার বণিক সমিতি সভাপতিসহ সদস্যরা রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় ৭টি রুগ্ন গরু ও  

৩টি রুগ্ন( মৃতপ্রায়) গরু জবাই করে মাংস প্রস্তুত করেছে।সেসময়ে রুগ্ন গরু মাংসসহ ৩ জনকে আটক করে চুকনগর বাজার বণিক সমিতি। 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন আজ রবিবার  সকালে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা  ও  ডুমুরিয়া থানা পুলিশ কে অবহিত করলে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান।

এসময় জীবিত ৫টি গরু‌র দুইটি গরু সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসায়,দুইটি গরু চাকুন্দিয়া মাদ্রাসায় ও একটি গরু নরনিয়া মাদ্রাসায় প্রদান করা হয়। অপরদিকে জবাইকৃত দুইটি গরু মাটিতে পুঁতে প্রপার ডিসপোজ করা হয়।

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির বলেন,“বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,রুগ্ন মরা গরুর মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এ ধরনের কাজ পুনরায়  যারা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডুমুরিয়ার চুকনগরে রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রয়কালে ভ্রাম্যমান আদালতে ৩জনের‌ কারাদন্ড

আপডেট সময় : ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫