ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পলাশবাড়ীতে যৌথ চেকপোস্টে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদককারবারি আটক

মোঃ আবু জাফর মন্ডল-গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৭:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১২৬ বার পঠিত

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে রংপুর – ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে বাস তল্লাশি করে ফেন্সিডিল ও নগদ টাকাসহ রাইকুল ইসলাম নামে এক মাদককারবারি গ্রেফতার হয়েছে।

২রা আগস্ট শনিবার বিকেল ৩ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় রংপুর ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোষ্ট বসিয়ে হানিফ এন্টারপ্রাইজ(ঢাকা মেট্রো ব-১২২১৬৫) এর একটি বাস তল্লাশি চালিয়ে সন্দেহভাজন রাইকুল ইসলাম নামের একজন ব্যক্তির লাগেজ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত রাইকুল ইসলাম (৪২) রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। এদিকে

সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাসমুহের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত রাইকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মাদক মামলা দায়েরের জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

পলাশবাড়ীতে যৌথ চেকপোস্টে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদককারবারি আটক

আপডেট সময় : ০৭:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫