ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর ):
  • আপডেট সময় : ০৪:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ২১৬ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্কাউট কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়,বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দীর্ঘ ১০ বছর পর ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন,“এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক

আপডেট সময় : ০৪:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫