ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

চারঘাটে বিএনপির রক্তক্ষয়ী দ্বন্দ্ব:জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছাত্রদল নেতা

রাজশাহী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ২৮২২ বার পঠিত

রাজশাহীর চারঘাটে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন পৌর বিএনপি নেতা মোঃ সেন্টু আলী (৩৫) ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ আলী। আহতদের প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হলেও ছাত্রদল নেতা হাসানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটে রবিবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে, চারঘাট থানাধীন মুক্তারপুর ট্রাফিক মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ সেন্টু ও হাসান মোহাম্মদ আলী সড়কের পাশে মকলেছের চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ একই দলের প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্য তুষার (৩৮), শাহানুর (৩৫) জানিফ (৩৪)বিজয়(৩৪)ও অজ্ঞাতনামা ৪-৫ জন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে তারা রক্তাক্ত জখম হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হাসান মোহাম্মদ আলীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

চারঘাটে এই সহিংসতার পেছনে রয়েছে দীর্ঘদিনের দলীয় বিভক্তি ও নেতৃত্বের দ্বন্দ্ব। জানা যায়, বিএনপির উভয় গ্রুপই রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের অনুসারী। ২৬ জুলাই চাঁদের বাসভবনে চারঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ একত্রিত হন, যেখানে পৌর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি সেন্টু আলী, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তোলা হয়।

সেই বৈঠকে আবু সাঈদ চাঁদের উপস্থিতিতে কথাকাটাকাটির একপর্যায়ে হট্টগোল শুরু হয় এবং মাহবুবুর রহমানের অনুসারী মমিন পাটোয়ারীর আঘাতে যুবদল নেতা তুষার আহত হন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল এক যৌথ বিবৃতিতে বলেন,ছাত্রদল নেতা হাসান মোহাম্মদ আলী ও তার সহযোগী সেন্টুর ওপর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তুষার গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে যেভাবে হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। বিষয়টি সত্য এবং নিশ্চিত। গত শনিবার আবু সাঈদ চাঁদের বাসায় দলীয়ভাবে মীমাংসার উদ্যোগ চলছিল, যেখানে সিদ্ধান্ত হয় মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সমাধান হবে। তার আগেই এমন হামলা দলীয় সিদ্ধান্ত, শৃঙ্খলা এবং গঠনতন্ত্রের পরিপন্থী। যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি দলীয় শৃঙ্খলার দায়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আবু সাঈদ চাঁদ গ্রুপের বিরুদ্ধে উপজেলা ও পৌর পর্যায়ে এ পর্যন্ত ৩০-৩৫টি অভ্যন্তরীণ সহিংসতার অভিযোগ এসেছে, যেগুলোর কোনোটিই এখনও মীমাংসিত হয়নি। এতে দলের অভ্যন্তরে অসন্তোষ ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায় থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, সাংবাদিকরা রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারকে প্রায় ৩০ বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

পরে জেলা ছাত্রদলের সদস্য আল-আমিন সাংবাদিকদের জানান,বিষয়টি আগে জানতাম না। কিছুক্ষণ আগে ফেসবুকে দেখি চারঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়কের ওপর যুবদলের সন্ত্রাসিরা হামলা করেছে। শুনেছি তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।

ছাত্রনেতা মোহাম্মদ আলী বড় ভাই আব্দুল খালেক বলেন, আমার ছোট ভাই মোহাম্মদ আলী ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছে কারো কখনো অন্যায় করেনি কারো প্রতি জুলুম নির্যাতন করেনি,কিন্তু তার ওপর যুবদলের সন্ত্রাসী তুষার তার বাহিনী নিয়ে আমার ভাইয়ের উপর আক্রমণ করে পুরো শরীর কুপিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক দাবি জানাই দেশ নায়ক তারেক রহমানের কাছে, আরো বলেন এসব সন্ত্রাসীরা দলে থাকলে একদিন হাসিনার মত আওয়ামী লীগের মতোই বিএনপিকেও পালাতে হবে, আমার ভাইয়ের হাত এবং পায়ের অবস্থা খুবই খারাপ আজকে অপারেশন ঢাকা পঙ্গু হসপিটালে হবে তার জন্য দোয়া করবেন।

এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তদন্ত চলছে, দ্রুতই অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ সাংবাদিকের জবাবে বলেন, বিএনপি একটি বড় দল এই দলে আঘাত প্রতি আঘাত থাকবে, সংগ্রাম মিটিং মিছিল থাকবে গন্ডগোল ঝামেলা হয়েছে এটা অস্বীকার করার বুদ্ধি! নাই এটা সত্য। নেতাকর্মীকে শনিবারে ডেকেছিলাম। উপজেলা বিএনপির সভাপতি ঢাকায় আছে, তাদেরকে ডেকে আলোচনার জন্য বসে আলোচনা করার সময় কে বা কাহারা পেছন থেকে এসে যুবদল নেতা তুষারের ওপর আক্রমণ করে তারপর কোন আলোচনা হয়নি । রবিবার রবিবার যুবদল নেতা তুষারের বাড়িতে যাই এবং আশ্বস্ত করে বলি তুমি সুস্থ হও তোমাকে যারা যারা আক্রমণ করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিব।
শুনেছি আমাদের ছাত্রনেতা হাসান মোহাম্মদ আলীর উপর রাতে কে বা কাহারা আক্রমণ করে আহত করেছে সে এখন চিকিৎসায় আছে, আগের চেয়ে ভালো আছে সুস্থ আছে। তিনি তাদের ওপর দলীয় কোন ব্যবস্থা নিয়েছেন কিনা জানতে চাইলে বলেন,অনেক আঘাত প্রতিঘাত সহ্য করে দল এখন দাঁড়িয়েছে আর দল কি সিদ্ধান্ত নেবে এটা দল দলের ব্যাপার, এ বিষয়ে সাংবাদিককে বলা যাবে না, বলবো না বলতে চায় না এই বিষয়ে সাংবাদিকের সাথে কোন আছে বলে মনে করি না।

চারঘাট বিএনপিতে চলমান অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতার পুনরাবৃত্তি সংগঠনের ঐক্য ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা ফেরানোর দাবি জানালেও বাস্তবতা বলছে

চারঘাটে বিএনপির রক্তক্ষয়ী দ্বন্দ্ব:জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছাত্রদল নেতা

আপডেট সময় : ০৯:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫