সংবাদ শিরোনাম ::
শেরপুরে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
- আপডেট সময় : ০৪:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৪২ বার পঠিত

শেরপুরে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক অফিসে অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।
এসময় পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়্যেদ এজেড এম মোর্শেদ উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।



















