ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় থানার পাশেই শিক্ষক পরিবারকে জিম্মি করে ডাকাতি

মো: ফসলিয়া রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১১৪ বার পঠিত

খুলনার পাইকগাছা থানা থেকে ১ কিঃ মিটার দূরে
 শিববাটী ব্রিজের নিকটবর্তী গভীর রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কান্তি মন্ডলের পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় শিক্ষক দম্পতিকে মারপিট করা হয়েছে বলে গৃহকর্তা স্কুল শিক্ষক নিশ্চিত করেন।

শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কান্তি মন্ডল জানান,শনিবার (২৭ জুলাই) গভীর রাতে ৩/৪ জন ডাকাত অস্ত্র -স্বস্ত্র নিয়ে রাত আনুমানিক ২টার দিকে আমার বাড়িতে প্রবেশ করে। সংঘবদ্ধ ডাকাত দল রান্না ঘরের জানালা দিয়ে রডের সাহায্যে থাকার ঘরের ছিটকানি খুলে প্রবেশ করে। এসময় ডাকাত দল আমার ও স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। ঘরে থাকা আলমারী ও শোকেস ভেঙ্গে সেখানে থাকা নগত অর্থ স্বর্ণালঙ্কার নিয় যায়। ডাকাতি কালে তাদের হাতে পিস্তল,রড ও দেশিয় অস্ত্র ছিল। এসংক্রান্তে থানায় অভিযোগ করেছি। 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান,আমরা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করছি। এখনো লিখিত অভিযোগ পাইনি।

পাইকগাছায় থানার পাশেই শিক্ষক পরিবারকে জিম্মি করে ডাকাতি

আপডেট সময় : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫