ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি:
  • আপডেট সময় : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৬০ বার পঠিত

রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বসবাসরত ৩২০ টি দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব।

এ উপলক্ষে সোমবার সকালে শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহায়তায় খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে খাদ‍্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

এসময় অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, প্রধান মিক্ষক মীর মাহফুজা খাতুন মলি ও চ্যানেল আই রাজবাড়ী প্রতিনিধি খান মো. জহুরুল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৬ কেজি চাল, দেড় কেজি মশুরের ডাল, ১ লিটার সয়াবিন তেল ছাড়াও স্থানীয়ভাবে ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট লবণ প্রদান করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে অস্বচ্ছল ও দুস্থ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এ ধরণের মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

রাজবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩