ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে জোরপূর্বক জমি দখল ও মারধরের অভিযোগ

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৫৮৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জোরপূর্বক জমি দখল এবং মারধরের অভিযোগ উঠেছে মোঃ মধু সরদার (৬০) এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নাজমুল হাসান গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধু সরদার আদালতের মিস পিটিশন মামলা অমান্য করে দুই-তিনজন অজ্ঞাত সহযোগী নিয়ে নাজমুল হাসানের জমিতে জোর করে বাউন্ডারি নির্মাণে যান। এসময় নাজমুলের স্ত্রী শিল্পী বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন মধু সরদার। শিল্পীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে শিল্পীকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত মধু সরদার বলেন, “দুই বছর আগে আমি জমিটি ক্রয় করেছি। পূর্বের বাউন্ডারির উপর উঁচু করে বাউন্ডারি দিতে গেলে তারা বাধা দেয়। আমি কারো জমি জোর করে দখল করিনি; বরং তারা আমার বাড়ির কাজ করতে দিচ্ছে না।”

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। আপাতত কাজ বন্ধ রয়েছে। কোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।”

গোয়ালন্দে জোরপূর্বক জমি দখল ও মারধরের অভিযোগ

আপডেট সময় : ০২:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫