সংবাদ শিরোনাম ::
সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):
- আপডেট সময় : ০৭:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ২২৫ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা থানার ওসি তদন্ত কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা,সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি সমূন্নত রাখার আহ্বান জানান বক্তারা।



















