ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সেনাবাহিনীর ফাঁদে চৌদ্দগ্রামের লিটন, বাড়ি থেকে উদ্ধার ৫২ কেজি গাঁজা

নাঈম ইকবাল-কুমিল্লা চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ০৪:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১৮৩ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ লিটন মিয়া (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের সিতুলিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় কুমিল্লা সেনানিবাসের একটি বিশেষ টিম।

আটক লিটন মিয়া উক্ত এলাকার মো.আবদুল হাকিমের ছেলে। তার বাড়িতে অভিযান চালিয়ে ৫২.৫ কেজি গাঁজা এবং ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। মাদকদ্রব্যসহ আসামিকে তাৎক্ষণিকভাবে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,লিটন মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। তবে তিনি বেশ কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি আবারও সক্রিয় হয়ে ওঠেন।

এলাকাবাসী জানান,লিটনের বিরুদ্ধে আগেও একাধিকবার মাদকের অভিযোগ উঠলেও তার প্রভাব ও পরিচয়ের কারণে কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পাননি। এ ধরনের সফল অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে।

এক সেনা কর্মকর্তা জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনী সর্বদা তৎপর এবং এ ধরনের অপারেশন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন জানান, “আটক লিটন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। আমরা মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।”

এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানান।

সেনাবাহিনীর ফাঁদে চৌদ্দগ্রামের লিটন, বাড়ি থেকে উদ্ধার ৫২ কেজি গাঁজা

আপডেট সময় : ০৪:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫