নান্দাইলে “শহীদ আবু সাঈদ দিবস ” উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ২১৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে “শহীদ আবু সাঈদ” দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বুধবার উপজেলা প্রশাসন ” শহীদ আবু সাঈদ”দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবনে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা(ভূমি) মোহাম্মদ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সামীমা সুলতানাএনসিপির যুগ্ন-মুখ্যসমন্বয়ক আশেকিন আলম রাজন,সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জুলাই যোদ্ধা গণ উপস্থিত ছিলেন ।
উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ আবু সাঈদ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


















