কুড়িগ্রামে শহীদ পরিবারের পাশে “আমরা বিএনপি পরিবার”
- আপডেট সময় : ০৭:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১১২ বার পঠিত

কুড়িগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ১০টি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
গণআন্দোলন চলাকালে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নিহত ১০ জন হলেন, শহীদ গোলাম রব্বানী, শহীদ আশিকুর রহমান, শহীদ নূর আলম, শহীদ রাশেদুল ইসলাম, শহীদ রায়হানুল ইসলাম, শহীদ সৈকত, শহীদ মোঃ আব্দুল্লাহ আল তাহির, শহীদ কামাল আহম্মেদ বিপুল, শহীদ শফিকুল ইসলাম ও শহীদ শফিকুল ইসলাম শফি।
১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে, আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পাশাপাশি সংশ্লিষ্ট শহীদ পরিবারের প্রতি ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন, সংগঠনটির আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
অন্যান্য উপজেলার মধ্যে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার নেতৃত্বে, বিশাল মোটরসাইকেল বহর নিয়ে সমাবেশে স্বতঃফুর্ত ভাবে অংশগ্রহণ করেন।
কুড়িগ্রামে অনুষ্ঠিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপি’র সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, সাবেক আহবায়ক উমর ফারুক,সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক হাসিবুর রহমান, সাংবাদিক আশরাফুল হক রুবেলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



















