ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাটক্ষেতে ভুট্টা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মোঃ লায়ন ইসলাম, খানসামা(দিনাজপুর):
  • আপডেট সময় : ০২:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ২২৪ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে একটি পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দেলোয়ার হোসেন মারগাঁও গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ভুট্টা (পপকন) ব্যবসায়ী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান,সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে সর্বশেষ মোবাইলে পরিবারের সঙ্গে কথা হয়। রাত সাড়ে ১০টার পর হলে পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।

মঙ্গলবার ১৫ জুলাই সকাল আনুমানিক ৫টার দিকে একই গ্রামের কৃষক আব্দুল বাকী পাটক্ষেতে পাট কাটতে গিয়ে পাটক্ষেতে কাদাযুক্ত অবস্থায় দেলোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের খবর দেন। পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের জামাতা রেজাউল করিম বলেন,আমার শ্বশুরের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে ব্যবসায়িক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই কিছু সমস্যার কথা বলে আসছিলেন। আমরা মনে করি, পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের জামাতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খানসামা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটক্ষেতে ভুট্টা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫