ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূঞাপুরে কীটনাশকমুক্ত লাউ চাষে সাফল্য পেয়েছেন কৃষক নাসেদ খাঁ

মোহাম্মদ সোহেল,টাঙ্গাইল:
  • আপডেট সময় : ০৬:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ২৩৮ বার পঠিত

Oplus_131072

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগ বাড়ী গ্রামের কৃষক নাসেদ খাঁ প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে লাউ চাষ করে এলাকায় সফল চাষি হিসেবে পরিচিতি লাভ করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৭৭ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে ঝুলছে অসংখ্য ছোট-বড় লাউ। কোনো ধরনের কীটনাশক ব্যবহার না করে তিনি লাউ চাষ করছেন।

নাসেদ খাঁ জানান, প্রায় ৭০ হাজার টাকা বিনিয়োগে তিনি এখন প্রতিদিন ১১-১২ হাজার টাকার লাউ বিক্রি করছেন। নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছের গুণগত মান ধরে রেখেছেন তিনি। ফলে প্রতিটি গাছেই দেখা যাচ্ছে প্রচুর লাউ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও নিবিড় পরিচর্যায় ফলন ভালো হয়েছে বলে জানান তিনি। এছাড়া এই পদ্ধতিতে লাউ চাষে রোগবালাই কম হওয়ায় ফলনও ভালো হয়।

নাসেদ খাঁ আরও বলেন, বাজারে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছি, তবে উপজেলা কৃষি অফিস থেকে সহযোগিতা পেলে আরও ভালো করা যেতো।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেছুর রহমান বলেন, “কৃষকরা আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সহযোগিতা করি। এখন সারাবছর সবজির চাষ হচ্ছে এবং কৃষকরা জৈব পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন।” তিনি আরও জানান, বাজারে চাহিদা ও ন্যায্য মূল্য থাকায় লাউ চাষে কৃষকরা লাভবান হচ্ছেন। কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়।

ভূঞাপুরে কীটনাশকমুক্ত লাউ চাষে সাফল্য পেয়েছেন কৃষক নাসেদ খাঁ

আপডেট সময় : ০৬:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫