ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. ইউনুস ব্যস্ত সময় পার করছেন গণ সংযোগে

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৩৭ বার পঠিত

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে ‘জাতির মুক্তির সনদ’ রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-কচাকাটা) আসনে লিফলেট বিতরন করেছেন ডা,মোঃ ইউনুস আলী। পাশাপাশি ভুরুঙ্গামারী  উপজেলার ধলডাঙ্গা বাজার, বাশজানী বাজার ও থানাঘাট বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন।

 ডা. মোঃ ইউনুস আলী  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম- ১ আসনে  বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ। এছাড়া একই দিনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহন করেন তিনি।

সভায় ডা.ইউনুছ আলী বলেন,“রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জনগণের বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি এগিয়ে চলেছে। জনগণের সরকার গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন,“জনগণের ভালোবাসা ও আস্থা আমার মূল শক্তি। আমি এই জনপদের সন্তান হিসেবে সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ। ”অনুষ্ঠানে তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর বক্তব্যে উজ্জীবিত হয়ে তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, ডা.মোঃ ইউনুছ আলী একজন খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।পাশাপাশি একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসেবে পরিচিত বলে জানা যায়। কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী, সেই সাথে  সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. ইউনুস ব্যস্ত সময় পার করছেন গণ সংযোগে

আপডেট সময় : ০৯:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫