ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বেনাপোলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মো: নজরুল ইসলাম-বেনাপোল:
  • আপডেট সময় : ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১৯৩ বার পঠিত

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

রবিবার (১৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।

আটক তিনজন হলেন- ঝিকরগাছা থানাধীন পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে ইমরান হোসেন সানি (২৮), যশোর কোতোয়ালি থানাধীন এলাকার আব্দুস সাত্তার এর ছেলে শাহরিয়ার হাসান (৩১) ও একই এলাকার মোহাম্মদ বাবলুর ছেলে মো. রাকিব হোসেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ তিনজন কে আটক করা হয়। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হবে।

ট্যাগস :

বেনাপোলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩