ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় ভ্যানের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহর

মনিরুজ্জামান মনির,ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ২০৫ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট মুচকুরনী মহেশ্বরদী গ্রামে অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে মোঃ আব্দুল্লাহ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ছোট মুচকুরনী গ্রামের কাচামাল ব্যবসায়ী আজিজুল মোল্লার ছেলে।

রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে বাবার সঙ্গে পুখুরিয়া বাজারে কাচামাল বিক্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে মহেশ্বরদী বাগবাজার হাইস্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিনও তিনি পুখুরিয়া বাসস্ট্যান্ড বাজারে বিক্রয় কার্যক্রম শেষ করে নতুন কেনা মোটরসাইকেলে কিছু মালামালসহ বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ মারা যান বলে তার পরিবার নিশ্চিত করেছে।
দুপুরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বাড়িতে আনা হয়। আবেগময় কণ্ঠে আব্দুল্লাহর চাচা রাসেল মোল্লা বলেন, “গতকাল সন্ধ্যায় ওর সঙ্গে শেষ কথা হয়েছিল। কে জানতো সেটাই জীবনের শেষ কথা হবে!”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গায় ভ্যানের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহর

আপডেট সময় : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫