ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৬:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ২১০ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা,নদীভাঙন রোধ ও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় এক লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে শামছুর রহমান ফাউন্ডেশন। এর মধ্যে কয়রায় ৭০ হাজার এবং পাইকগাছায় ৩০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে পাইকগাছা পৌরসভার আল-আমীন ট্রাস্ট প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামছুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মেসবাহুল ইসলাম।

জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর নায়েবে আমির মুহাদ্দিস আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম, কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, কাজী তামজিদ আলম, অধ্যাপক আ. মমিন সানা, সাবেক উপজেলা আমির মঈনউদ্দীন আহমদ, মাওলানা আব্দুল খালেক, বুলবুল আহমেদ, পৌর আমির মাওলানা আসাদুল হক, সাংবাদিক ও কলামিস্ট হাসানুজ্জামান, জেলা শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, উপজেলা সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল-মামুন।

এছাড়া উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শামছুর রহমান, আনিসুর রহমান, রুহুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকী, ডা. শফিকুর রহমান, মাওলানা আব্দুল হালিম, মো. সেলিম গাজী ও শিবিরের সাংগঠনিক সম্পাদক মাও. আসাদ আল হাফিজ।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকায় তিন হাজার গাছ লাগিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

পাইকগাছায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫