গোয়ালন্দে ধর্মীয় উৎসবে এ্যাড.আসলাম মিয়ার সম্প্রীতির বার্তা
- আপডেট সময় : ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৩০৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হলো ১৯তম শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথ উৎসব এবং ১৮তম বার্ষিক ৩২ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞানুষ্ঠান।
এ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে সহযোগিতা করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এবং রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণ সেবা সংঘ মঠ মন্দিরে পৌঁছালে আয়োজক কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহাবুব চৌধুরী দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সহ-সভাপতি মো. আইয়ুব আলী, পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মালেক খান, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল এবং শ্রীকৃষ্ণ সেবা সংঘ মঠ মন্দিরের সভাপতি সুধীর কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার সাহা প্রমুখ।
স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এ ধরনের উৎসবে রাজনৈতিক ও সামাজিক নেতাদের অংশগ্রহণকে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে দেখছেন।




















