ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

মধুখালী উপজেলা প্রেসক্লাবের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মো: ইনামুল খন্দকার,মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২৫১ বার পঠিত

মধুখালী উপজেলা প্রেসক্লাবের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ১১টায় প্রেসক্লাব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা নুরনবী মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সহযোগী উপদেষ্টা ফরিদুর ইসলাম সাগর এবং মোর্শেদ আবু নছর টিটো।
সাধারণ সম্পাদক মো. ইনামুল খন্দকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক উত্তম কুমার বকশী, রিয়াদ মোল্লা তপু, রাজিবুল ইসলাম রাজিব, মহব্বত হায়াত মিয়া, মৃধা রকিবুল ইসলাম, এইচ এম রাকিবুল ইসলাম মিঠু, শরিফুল ইসলাম সেতু, বিপ্লব কুমার বসু, দেলোয়ার হোসেন, মাহফুজুর রহমান জাফর, আবু জাফর শেখ, আরিফুল ইসলাম, ইমন শরীফ, আকরাম হোসেন, সেলিম মোল্যা, নুরে আলম সিদ্দিক, মোহাম্মদ আলী, মো. মুক্তার, আমিনুল ইসলাম, ওলিয়ার রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সূচনা করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জুলাই মাসে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। বক্তারা মধুখালী উপজেলা প্রেসক্লাবকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ছিল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত ঐক্যের এক অনন্য মিলনমেলা।

মধুখালী উপজেলা প্রেসক্লাবের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫