ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ১, আহত ৭

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ২১১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জেয়াসমিন আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী ও তিন শিশু সন্তানসহ মোট সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ ইমামবাড়া শরীফের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেয়াসমিন ফরিদপুরের ইশান গোপালপুর ইউনিয়নের অম্বিকাপুর জালিয়াডাঙ্গা এলাকার দুলাল শেখের স্ত্রী। আহতরা হলেন নিহতের স্বামী দুলাল শেখ (৪০), সন্তান রিহাদ (৭), সানজিদা (১২) ও এক মাস বয়সী আবু রেহান। এছাড়া আহত হয়েছেন মো. জনি সরদার (৩১), ফেরদৌস (৫৫) ও টিপু মোল্লা (৩০)। গুরুতর আহত জনিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেয়াসমিন আক্তার মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দৌলতদিয়া ঘাটমুখী একটি ড্রামট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-১৪১৫) ও বিপরীতমুখী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক মো. জাহিদ মণ্ডলকে আটক করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ইন্দ্রনারায়ণপুর গ্রামের সামাদ মণ্ডলের ছেলে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গোয়ালন্দে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ১, আহত ৭

আপডেট সময় : ০১:৫৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫