শেরপুরের নকলায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১৭৮ বার পঠিত

শেরপুরের নকলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৬ এপ্রিল) সকালে নকলা পৌরসভাধীর কুর্শা বাদাগৌর এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার এসআই মো. সুজাউদ্দৌলা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোররাতে নকলা-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের কুর্শাবাদাগৌড় এলাকায় ইটভাটার কাছে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ। কি কারণে এ ব্যাক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে দেখে ধারনা করা হচ্ছে সড়ক দূর্ঘটনা বা অন্যকোন কারণেও তার মৃত্যু হতে পারে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা হেফজতে নিয়ে আসে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, উদ্ধারকৃত মরদেহ থানা হেফাজতে রয়েছে। এখনো কোন নাম পরিচয় পাওয়া যায়নি। ময়মনসিংহের সিআইডি ব্র্যাঞ্চের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের জানানো হয়েছে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অজ্ঞাত ওই বক্তির নাম পরিচয় মিলবে বলেও ধারনা করা হচ্ছে।



















