ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে রামখানা ও নুনখাওয়া ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

রফিকুল ইসলাম রনজু, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০১:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১০৪ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ১ নম্বর রামখানা ইউনিয়ন এবং ১১ নম্বর নুনখাওয়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সরকারের যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

১৯ জুন (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে এ দুই ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এক বিবৃতিতে তারা জানান, কেন্দ্রীয় ও কুড়িগ্রাম জেলা বিএনপির নির্দেশনার আলোকে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, “নিয়ম-নীতির আলোকে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মাধ্যমে খুব শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে, যা দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।”

এ সিদ্ধান্তে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে নেতৃবৃন্দ আশা করছেন, সংগঠনের কার্যক্রমকে নতুন করে ঢেলে সাজাতে এ পদক্ষেপ ইতিবাচক ফল দেবে।

নাগেশ্বরীতে রামখানা ও নুনখাওয়া ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

আপডেট সময় : ০১:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫