রাজনীতির দুর্যোগে অটল এ্যাড. আসলাম মিয়া — রাজবাড়ী-১ এ ধানের শীষের জনপ্রিয় মুখ
- আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৫০০ বার পঠিত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১/১১ সময়কাল ছিল এক ভয়াবহ অধ্যায়। দমন-পীড়ন, গ্রেফতার, আতঙ্ক আর আপোষের সেই সময়ে যারা রাজনীতি থেকে সরে যাননি, বরং দলের পতাকা হাতে রাজপথে থেকেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন এ্যাডভোকেট আসলাম মিয়া।
বর্তমানে তিনি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এবং রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। রাজনীতির মাঠে তাঁর দীর্ঘ পথচলা, সাহসিকতা ও আপসহীন ভূমিকা তাঁকে জেলার জাতীয়তাবাদী ঘরানার নেতাকর্মীদের কাছে এক আস্থার প্রতীকে পরিণত করেছে।
দলীয় সূত্র জানায়,তিনি শুধু দুঃসময়ের সৈনিক নন, বরং সংগঠনকে সুসংগঠিত করতে রাজবাড়ীর তৃণমূল পর্যায়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কর্মী-সমর্থকদের পাশে থেকে বিএনপিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে কাজ করছেন নিঃস্বার্থভাবে।
রাজবাড়ী-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষের প্রতীকে দেখতে চান জেলার তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররাও। তাদের বিশ্বাস, এ্যাড. আসলাম মিয়া প্রার্থী হলে শুধু একটি আসনে জয় নয়, বিএনপির পুনরুত্থানে নেতৃত্ব দিতে পারবেন বলেই তারা আশাবাদী।
একজন নেতার ভেতরে থাকতে হয় দায়বদ্ধতা, দূরদর্শিতা ও দৃঢ়তা — এই গুণগুলোই একসাথে ধারণ করছেন এ্যাডভোকেট আসলাম মিয়া। রাজবাড়ীর মানুষ তাকে বলছেন, “ধানের শীষের রাখাল” — যিনি শুধু প্রতীক নয়, আশা-ভরসা ও নেতৃত্বের বাস্তব প্রতিচ্ছবি।
“দল যখন সংকটে, তখন যারা রক্ত-ঘাম ঝরায়, ভবিষ্যৎে নেতৃত্ব তাদের হাতেই নিরাপদ। এ্যাড. আসলাম মিয়া সেই রকমই এক সাহসী নাম।” — বলেন জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন।



















