সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দতে দুই হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৪৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার দুই পিস ইয়াবাসহ হাসান রেজা (৩৪) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার ভাজনডাঙা গ্রামের আব্দুল হকের ছেলে।
সোমবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারিজের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান রেজাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত হাসানের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানা, ঢাকা শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।



















