পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স সদস্যদের প্রশিক্ষণ
- আপডেট সময় : ০২:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৮৯ বার পঠিত

খুলনার পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর উদয় মণ্ডল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, এসআই নুরে আলম, গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, দেলুটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ, শেখ খোরশেদুজ্জামান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রশিক্ষণে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



















