ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সদরপুরে লিফলেট বিতরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২০৬ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও “শেখ হাসিনাতেই আস্থা” লেখা লিফলেট বিতরণ এবং আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদরপুর থানা সূত্রে জানা যায়,শনিবার রাতে সদর ইউনিয়নের সতের রশি গ্রাম ও ঢেউখালি ইউনিয়নের বেপারী ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ঢাকা তুরাগ থানার আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাসুদুর রহমান (৬২) এবং সদরপুর উপজেলা আওয়ামী লীগের নেতা শাকাওয়াত বেপারী (৫৫) কে আটক করা হয়।

মাসুদুর রহমান সতের রশি গ্রামের হাজী মোমরেজের ছেলে এবং শাকাওয়াত বেপারী ঢেউখালি ইউনিয়নের মজিদ বেপারীর ছেলে।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে একই ধরনের লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। গ্রেপ্তারকৃতরা সেই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বলে পুলিশ দাবি করেছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, “তারা সংঘবদ্ধভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সদরপুরে লিফলেট বিতরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫