ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৫৯ বার পঠিত

ভোলায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

রবিবার (১ জুন) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‍্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী কে আটক করা হয়।

আটক আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে হস্তান্তর এবং জব্দকৃত ইয়াবার নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়।

এছাড়াও গত ২৬ মার্চ ২০২৫ তারিখ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বন্দর থানাধীন কীর্তনখোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা হতে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোস্ট গার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত ৫ কোটি ৬০ হাজার টাকা মূল্যের ৯৯,৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।

প্রাপ্ত নির্দেশনা মোতাবেক ১ জুন সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এর উপস্থিতিতে ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়। উক্ত কর্মকান্ডে অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :

ভোলায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫