পাইকগাছায় আ’লীগ নেতাকে ছাড়াতে দু সমন্বয়কের সাথে ওসির ফোনালাপ ফাঁস ৪৮ ঘন্টার আলটিমেটাম
- আপডেট সময় : ০৩:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৩৯ বার পঠিত

খুলনার পাইকগাছা থানার চলতি দায়িত্ব অফিসার ইনচার্জের সাথে তথাকথিত এনসিপি’নেতাদের মোবাইল কল রেকর্ড ফাঁস। তাদের কথায় ছেড়ে দিলেন আওয়ামিলীগ নেতাকে। প্রতিবাদে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ওসি ইদ্রিসুর রহমান (ওসি তদন্ত) এর প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে বিএনপি ।
দেয়া হয়েছে ৪৮ ঘন্টার আল্টিমেটাম।কতৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ঘোষিত মঙ্গলবারের অবস্থান কর্মসুচী প্রত্যাহার করা হয়েছে বলে জানালেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন।
উপজেলা প্রজন্মলীগের সভাপতি ও অর্থ যোগানদাতা টোল মিনারুল ইসলাকে কে রাত সাড়ে ৮ টার সময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। জানা যায় মামুন ও সুমন নামে দু-ব্যক্তি নিজেদের এনসিপি’র নেতা পরিচয় দিয়ে বলে মিনারুল তাদের দলের লোক। তাকে ছেড়ে দেয়ার জন্য সবকিছু করে। ওসি ছেড়েও দেন।
এ বিষয়টি জানাজানি হলে উপস্থিত লোকজন ক্ষোভে ফেটে পড়ে।একই সাথে তাকে গ্রেপ্তার ও ওসিকে প্রত্যাহারে জন্য আল্টিমেটাম ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।
ঘোষনা করে মঙ্গলবার বেলা ১১ টায় অবস্থান কর্মসুচীর।পুলিশের উর্ধতন কতৃপক্ষের আশ্বাসে সে কর্মসুচী প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন। টোল মিনারুলকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে (ওসি তদন্ত) চলতি দায়িত্ব অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান জানান কাউকে গ্রেপ্তার করা হয়নি।




















