নান্দাইলে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১০০ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২১মে) সকালে স্থানীয় সংবাদের ভিত্তিতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের বেপারী বাড়ির আম গাছ থেকে জুনায়েদ মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায় ,নিহত জুনায়েদ মিয়া কাদিরপুর গ্রামের আবুল ইসলামের পুত্র।
মঙ্গলবার দিবাগত রাতে খাওয়া দাওয়া করে সে ঘরে শুয়ে পড়ে। বুধবার সকালে শিশুরা আম কুড়াতে গিয়ে আম গাছে জুনায়েদের ঝুলন্ত লাশ দেখতে পায়।
এলাকাবাসীর ধারণা এটি আত্মহত্যা কিন্তু ঢাকা থেকে চাকরি ছেড়ে বাড়িতে এসে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্তাধীন রয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



















