ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নান্দাইলে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে ইউএনও’র আকস্মিক স্কুল পরির্দশন

মোঃ মোখলেছুর রহমান - নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৭:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১৩৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার পরিবেশ ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা আকস্মিক পরির্দশনে মাঠে নেমেছেন।

শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও প্রযুক্তিতে এগিয়ে নিতে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষানুরাগী ব্যক্তি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

১৯মে সোমবার তিনি উপজেলার শেরপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় শেরপুর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয় খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয় ইমাম হোসেন উচ্চ বিদ্যালয় পাঁচরুখী উপ স্বাস্থ্য কেন্দ্র শেরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন ।

পরিদর্শনে তিনি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ঢুকে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরির্দশন করে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ-খবর নেন ও শিক্ষার্থীদের সাথে শিক্ষামূলক বিভিন্ন ধরনের আলোচনা করেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত স্কুলের আসার জন্য অনুপ্রেরণামূলক বিভিন্ন বার্তা দেন।

এছাড়া তিনি শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হয়ে উঠার জন্য পড়ালেখার কৌশল শিখিয়ে দেন এবং প্রতিটি স্কুলে নিয়মিত “অভিভাবক সমাবেশ” করার নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ উপস্থিতি নিশ্চিত ও অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার গুরুত্বটাকে বাড়িয়ে তুলতে হবে। আর মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরী করা আমাদের দায়িত্ব। নান্দাইল উপজেলার শিক্ষা ব্যবস্থাকে মডেল হিসাবে গড়ে তুলতে আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।

নান্দাইলে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে ইউএনও’র আকস্মিক স্কুল পরির্দশন

আপডেট সময় : ০৭:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫