ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দৌলতদিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৩৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে গাঁজাসহ মো. তাওহিদ হোসেন প্রামানিক (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বাড়ৈজুড়ী এলাকার আব্দুল লতিফ প্রামানিকের ছেলে।

বুধবার (১৪ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযানে চালিয়ে দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারিজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সন্দেহজনক ঘোরাফেরা করায় তাওহিদকে তার দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

দৌলতদিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫