ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পরিবেশ দূষণের দায়ে ভিক্টর ভিলেজকে ২ লাখ টাকা জরিমানা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৫৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচরে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ‘ভিক্টর ভিলেজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাহিদ আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা,২০২১ এর বিধি ৭ লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক রুহুল আমিনকে এই জরিমানা করা হয়।

অভিযানে রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ, উপজেলা প্রাণিসম্পদ অফিস,কৃষি অফিস এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কর্মকর্তারা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ বলেন, ভিক্টর ভিলেজ দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে ও পরিবেশগত নিয়মনীতি না মেনে কার্যক্রম পরিচালনা করে আসছিল,যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন,পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনো প্রতিষ্ঠানেরই পরিবেশ বিধি লঙ্ঘনের সুযোগ নেই।

পরিবেশ দূষণের দায়ে ভিক্টর ভিলেজকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫