ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাসেল ভাইপার আতঙ্কে কৃষকদের সুরক্ষায় গোয়ালন্দে গামবুট বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৪৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ মে) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চর হামিদ মৃধার হাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ১৫০ জন কৃষকের হাতে ১৫০ জোড়া গামবুট তুলে দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে ওইসব এলাকায় রাসেল ভাইপার সাপের উপস্থিতি ও কামড়ে আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠে কাজ করার সময় মাটির সংস্পর্শে না গিয়ে যেন কৃষকেরা নিরাপদ থাকতে পারেন সেই লক্ষ্যেই এই গামবুট বিতরণ করা হয়।

গামবুট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। তিনি বলেন, চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আতঙ্ক বাড়ছে। তাই কৃষকদের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খোকন উজ্জামান, উপজেলা পাট কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য,রাসেল ভাইপার বা স্থানীয়ভাবে পরিচিত চন্দ্রবোড়া সাপের কামড়ে ইতোমধ্যে কয়েকজন কৃষক আহত হয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন, এবং পর্যায়ক্রমে সচেতনতামূলক কার্যক্রম ও প্রতিরোধমূলক সরঞ্জাম বিতরণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রাসেল ভাইপার আতঙ্কে কৃষকদের সুরক্ষায় গোয়ালন্দে গামবুট বিতরণ

আপডেট সময় : ০৪:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫