ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আ’লীগের দোসর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিএনপিতে সুযোগ হবেনা জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু 

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ১৭৩ বার পঠিত

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, কোন আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান কোনভাবেই বিএনপিতে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না।

যদি কেউ কোন প্রকার আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিএনপি একটি শক্তিশালী জনপ্রিয় দল। এখানে ত্যাগীদের মুল্যায়ন করতে হবে। বিএনপিই পারে জনগণকে নিরাপত্তা দিতে। রোববার বেলা ১১টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত কয়রা ও পাইকগাছা উপজেলার দলীয়,সামাজিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। সভাশেষে কয়রা উপজেলার ব্যবসায়ী ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা লিফলেট বিতরণ করেন। বিকেলে ৫টায় কয়রা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল সরদার ও যুবনেতা মিজানুর রহমানের কবর জিয়ারত শেষে জায়গির মহল বাজার চত্ত্বরে ব্যবসায়ী ও সুধী সমাজের সাথে মতবিনিময় করেন। 

সন্ধ্যা ৭টায় আমাদী বাজারস্থ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত নাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে নগদ অর্থ প্রদান করেন। রাত সাড়ে নয়টায় পাইকগাছা উপজেলার চাদখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। রাত সাড়ে ১০টায় পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন যুবদল নেতা আলালের পিতা শহিদুল ইসলামের মৃত্যুতে শোকাহত পরিবারের মাঝে পৌঁছে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য ও পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, কয়রা উপজেলা বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, কোহিনূর ইসলামউপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, যুগ্ম আহবায়ক এহসানুর রহমান, আকবার হোসেন, যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল,আছাদুল ইসলাম, ষআনারুল ইসলাম ডাবলু, মিজানুর রহমান লিটন, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, উপজেলা  কৃষকদলের আহবায়ক  এস এম গোলাম রসুল, সদস্য সচিব  আবু সাঈদ মালী, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক  প্রভাষক রবিউল ইসলাম, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেনসহ কর্মশালায় খুলনা জেলা ও পাইকগাছা এবং কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহন করেন।

আ’লীগের দোসর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিএনপিতে সুযোগ হবেনা জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু 

আপডেট সময় : ০৪:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫