ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পৌছেছে জাফরুল্লাহর মরদেহ

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ১২২ বার পঠিত

ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে এসে পৌঁছেছে,

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে লাশবাহী ফ্রিজার ভ্যানে করে পৌছেছে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সুচনা ভবনের পাশে দাফন করা হবে।

এর আগে সকাল ১০ টা থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজের পর পিএইচএ ভবনের মাঠে আরেকটি জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে জাফরুল্লাহ চৌধুরীর পরিবার।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৪র্থ জানাজা শেষে সাভারের উদ্দেশ্যে রওনা দেয় লাশবাহী গাড়ি। এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডাঃ মঞ্জুর কাদির। সাভারে পৌছলেও আজ রাতে আর কোন আনুষ্ঠানিকতা নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।

ট্যাগস :

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পৌছেছে জাফরুল্লাহর মরদেহ

আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩