চুকনগর বাজার রেণু ব্যবসায়ী সমিতি নির্বাচন সম্পন্ন, রহমান সভাপতি ও সম্পাদক কামাল
- আপডেট সময় : ০৯:৩৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১০৫ বার পঠিত

খুলনার চুকনগরে রেণু ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি- মোঃ আঃ রহমান সরদার , সাধারণ সম্পাদক- মোঃ কামাল শেখ নির্বাচিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার ৩ এপ্রিল) সন্ধায় চুকনগরে রেণু পট্টিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।। নির্বাচনে মোট ৩৮ জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
দুইটি পদের বিপরিতে মোট ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।এতে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আঃ রহমান সরদার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি পরিতোষ ঘোষ ১৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক মোঃ কামাল শেখ ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মোঃ মোমিন গাজী ১২ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আহবায়ক বাসুদেব দত্ত।
সহ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ মাহমুদ খাঁন,মোঃ মনিরুল হাসান লিটন,মোঃ তোতা সরদার,মোঃ শফিকুল ইসলাম গাজী।
নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নে সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বাসুদেব দত্ত।


















