নাসিরনগরে সোয়ানের উদ্যোগে শতাধিক ব্যক্তিদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৪২৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায়,গরীব ও দুস্থ ব্যক্তিদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে সোয়ান (সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব নুরপুর) নামে একটি সামাজিক,স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন।
শনিবার(২২মার্চ)বিকেলে’মানবতার বিপর্যয়ে পাশে থাকার প্রত্যয়’এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর বাজারে সোয়ানের কার্যালয় চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই,ছানাবুট, চিনি,মুড়ি, তেল, নুডলস,খেজুর, টেস্টমি, দুধ ও খেজুর ।
সোয়ানের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন দুখুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোয়ানের সভাপতি মো: শরিফ উদ্দিন ।এ সময়ে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়ানের উপদেষ্টা ও জেঠাগ্রাম পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেছার আহমেদ,শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান,সাবেক সভাপতি সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল আল বাকের, সাবেক সভাপতি ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
এছাড়াও ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোয়ানের সদস্য ও শিক্ষক মো: আকবর হোসেন, হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম, আবুল তালুকদার, নূরপুর এশিয়া ব্যাংকের এজেন্ট মালিক আবু সালাম, এবি ব্যাংকের ব্যবস্থাপক ফয়সাল ইসলাম, ব্যাংক কর্মকর্তা সাজিদুল হক, মোবাশ্বর হোসেন নয়ন,শিফন খান, মোঃ বাবর উদ্দিন ও নাসিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,গরীব অসহায় দারিদ্র মানুষের প্রতি ‘সোয়ান’ দায়িত্ববোধ থেকে সব সময় পাশে থেকেছে। এই প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।



















