ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাসিরনগরে ৭শিক্ষার্থী পেলেন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড

বরুন কান্তি সরকার-নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ১০:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১২৯৪ বার পঠিত

২০২৩সালের জাতীয় পর্যায়ে বাংলাদেশ স্কাউটস্ এর সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৭জন শিক্ষার্থী।শিক্ষার্থীদের মধ্যে নাসিরনগর উপজেলায় চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৬জন ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে এ বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ স্কাউট নাসিরনগর উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন।

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ইমিলি মল্লিক,সাবরিনা গনি,মৌমিতা মজুমদার,পূজা দাস,আঞ্জুমান আক্তার হিমু ও আরাধ্য দাস অদ্রি।আর অন্যদিকে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী হলেন একেএম সামিনুল ইসলাম নাফিস।

জানা যায়,২০২৫সালের ৩০জানুয়ারি থেকে ১ফেব্রুয়ারি গাজীপুর মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন ক্যাম্প।যেখানে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় জাতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কাউটরা অংশগ্রহণ করে। এছাড়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়।

ভলাকুট ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ের স্কাউটের ইউনিট লিডার খান মোঃ জহিরুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে।শিক্ষার্থীদের অভিনন্দনের পাশাপাশি আমাদেরকে সার্বিক সহযোগিতা ও দিক-নির্দেশনা দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান গিলমান স্যার ও অন্যান্য শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নাসিরনগরে ৭শিক্ষার্থী পেলেন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড

আপডেট সময় : ১০:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫